শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে রিট করে স্বপদে বহাল চেয়ারম্যান ছৈয়দ আলম জাপান সরকার এবং ইউনিসেফ ১.৪ মিলিয়ন ডলার সহায়তার মাধ্যমে ৩৬,০০০ রোহিঙ্গা শিশুর স্বাস্থ্য, শিক্ষা এবং বেঁচে থাকার জন্য অংশীদারিত্ব করছে র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি  ডাকাত সর্দার আরিফ মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় পৃথক স্থানে অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো, এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান কক্সবাজারে আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক পদে জয়ী আ.লীগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো- স্বরাষ্ট্রমন্ত্রী সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান:  ১৫ মানব পাচারকারী আটক:  পাচারের জন্য বন্দী নারী,  পুরুষ ও শিশুসহ ১৫৩ জন উদ্ধার সড়ক দূর্ঘটন্য় নয়াপাড়া এলাকার মৌলভী অলী উল্লাহর ইন্তেকাল জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদি”র জামিন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২:  মহেশখালীতে  অস্ত্র ও গোলাবারুদসহ  আটক-৪

জাবেদ ইকবাল চৌধুরী / ৭৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: 

মহেশখালীতে  অস্ত্র ও গোলাবারুদসহ  আটক-৪

টেকনাফ ভিশন রিপোর্ট  :
কক্সবাজারের মহেশখালী দ্বীপে  অস্ত্র ,  গোলাবারুদ সহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে । অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় এ অভিযান পরিচালনা করে  কোস্ট গার্ড।
সোমবার (২ ফেব্রুয়ারি)  সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (২ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ১২ টার সময়  কোস্ট গার্ড মহেশখালী  স্টেশনের সদস্যরা  মহেশখালী উপজেলার দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজ্জার জোড়া ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় অস্ত্র (এলজি) , ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় দা-ছুরিসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মৃতঃ ইউসুফ আলমের ছেলে সালেহ আহমেদ(৩৮), মৃতঃ ইউসুফ আলীর ছেলে  সাবের আহমেদ (৫৫), জয়নাল আবেদীনের ছেলে মোঃ হুমায়ুন কবির ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আবুল কালামের ছেলে মোঃ বাবলু।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে লবণের মাঠ দখলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে জানান।
জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT