শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে রিট করে স্বপদে বহাল চেয়ারম্যান ছৈয়দ আলম জাপান সরকার এবং ইউনিসেফ ১.৪ মিলিয়ন ডলার সহায়তার মাধ্যমে ৩৬,০০০ রোহিঙ্গা শিশুর স্বাস্থ্য, শিক্ষা এবং বেঁচে থাকার জন্য অংশীদারিত্ব করছে র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি  ডাকাত সর্দার আরিফ মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় পৃথক স্থানে অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো, এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান কক্সবাজারে আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক পদে জয়ী আ.লীগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো- স্বরাষ্ট্রমন্ত্রী সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান:  ১৫ মানব পাচারকারী আটক:  পাচারের জন্য বন্দী নারী,  পুরুষ ও শিশুসহ ১৫৩ জন উদ্ধার সড়ক দূর্ঘটন্য় নয়াপাড়া এলাকার মৌলভী অলী উল্লাহর ইন্তেকাল জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদি”র জামিন

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে:  কক্সবাজারে জামায়াত আমির শফিকুর রহমান

জাবেদ ইকবাল চৌধুরী / ৪৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: 
কক্সবাজারে জামায়াত আমির শফিকুর রহমান 
টেকনাফ ভিশন রিপোর্ট   :
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী নতুন একটি বাংলাদেশ পাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর ১টার দিকে জামায়াত আমির সমাবেশস্থলে পৌঁছে বক্তব্য রাখেন । এর আগে সকালে তিনি মহেশখালীতে স্হানীয় জামায়াত আয়োজিত   জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শফিকুর রহমান বলেন, “রাজার ছেলে রাজা হোক এই মতের বিরোধী আমরা। এদেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।”
তিনি বলেন, “১২ তারিখ আমরা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করবো। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।”
জামায়াত আমির বলেন, “কক্সবাজার একটি অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই জেলা দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। এজন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব অপরিহার্য।”
এ সময়  প্রতিটি আসনের প্রার্থীকে দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা তুলে দিয়ে  জনগণের সামনে পরিচয় করিয়ে  দিয়ে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। ১২ তারিখ দাড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে।”
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।”
সোমবার সকাল ১০ টায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের প্রার্থী  অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয়  ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার-১ (চকরিয়া -পেকুয়া) আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী ড, হামিদুর রহমান আজাদ ও কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাও)  আসনের প্রার্থী শহিদুল ইসলাম  বাহাদুর,  এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. সিগবাতুল্লাহ সিফাত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. পারভেজ প্রমুখ।
এর আগে সকালে মহেশখালীর জনসভায় জামায়াত আমির বলেন, “আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এদেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটিই হবে সকলের বিজয়।”
মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করে জামায়াত আমির পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রামের  উদ্দেশে যাত্রা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT