শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে রিট করে স্বপদে বহাল চেয়ারম্যান ছৈয়দ আলম জাপান সরকার এবং ইউনিসেফ ১.৪ মিলিয়ন ডলার সহায়তার মাধ্যমে ৩৬,০০০ রোহিঙ্গা শিশুর স্বাস্থ্য, শিক্ষা এবং বেঁচে থাকার জন্য অংশীদারিত্ব করছে র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি  ডাকাত সর্দার আরিফ মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় পৃথক স্থানে অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো, এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান কক্সবাজারে আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক পদে জয়ী আ.লীগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো- স্বরাষ্ট্রমন্ত্রী সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান:  ১৫ মানব পাচারকারী আটক:  পাচারের জন্য বন্দী নারী,  পুরুষ ও শিশুসহ ১৫৩ জন উদ্ধার সড়ক দূর্ঘটন্য় নয়াপাড়া এলাকার মৌলভী অলী উল্লাহর ইন্তেকাল জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদি”র জামিন

চবিতে ইপসা-৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন :  আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS)। আন্তঃকলেজ বিভাগে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি, আন্ত: স্কুলে ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ চ্যাম্পিয়ন

তাহসিন আফরোজ চৌধুরী / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

চবিতে ইপসা-৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন :
আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS)। আন্তঃকলেজ বিভাগে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি, আন্ত: স্কুলে ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ চ্যাম্পিয়ন
তাহসিন আফরোজ  চৌধুরী, চট্টগ্রাম থেকে  :
‘ভাঙো রুদ্ধ চিন্তার বেষ্টনী’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ‘৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা (Young Power in Social Action YPSA) এর নিবেদনে এবং চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (CUSD) এর আয়োজনে গত ৬ ও ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই বুদ্ধিবৃত্তিক লড়াই অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ উপযোগী উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর সমাজ গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএসডি-এর মডারেটর প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা। বিচারক প্যানেলে ছিলেন মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সাইফুদ্দিন মুন্না। এছাড়া ইপসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার এস.এম. শাহরিয়ার আলম।
উৎসবের প্রথম দিন ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্তঃবিশ্ববিদ্যালয় এবং আন্তঃস্কুল/কলেজ পর্যায়ের এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতার সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবান বিতার্কিকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৪টি দল এবং আন্তঃস্কুল/কলেজ বিভাগে ১৮টি দল অংশগ্রহণ করে। প্রথম দিনে টানা চারটি ট্যাব রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
 শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় তিনটি পর্যায়ের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের শাণিত যুক্তি ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে অবতীর্ণ হয়। এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS)। আন্তঃকলেজ বিভাগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি। এছাড়া আন্তঃস্কুল পর্যায়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে হারিয়ে বিজয়ী হয় ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT